সোনাডাঙ্গা সোলার পার্ক প্রসঙ্গে কেসিসি প্রশাসকের সঙ্গে ফেড নেতৃবৃন্দের মতবিনিময়

FED-KCC-02.jpg
অন্যচোখে রিপোর্ট
খুলনা নগরের সোনাডাঙ্গা সোলার পার্কটি চালু করার প্রসঙ্গ নিয়ে খুলনা সিটি কর্পোরেশন -কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর সঙ্গে ফোরাম অন ইকোলজি এন্ড ডেভেলপমেন্ট -ফেড খুলনা নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ জুলাই ২০২৬এর সন্ধ্যায় কেসিসি প্রশাসকের অফিস কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে কেসিসি’র উর্ধতন কর্মকর্তাবৃন্দ অংশ নেন।
সভায় ক্লিন (কোস্টাল লাইভলিহুড এন্ড এনভায়রনমেন্টাল একশন নেটওয়ার্ক)-এর নির্বাহী প্রধান মেহেদী হাসান এই পার্কে সোলার স্টেশনটি আরও বড় পরিসরে স্থাপন করার পক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, সরকার জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানির ওপর গুরুত্ব আরোপ করেছে। আমাদের বৈশ্বিক অঙ্গীকারের জন্যও এটি জরুরী। অবহেলার কারণে সোলার পার্কটি বন্ধ হয়ে আছে। সামান্য পুঁজি বিনিয়োগের মাধ্যমে আমরা সস্তায় নবায়নযোগ্য জ্বালানি পেতে পারি। আর এই পদক্ষেপের মাধ্যমে খুলনা নবায়নযোগ্য জ্বালানি বান্ধব নগর হিশেবে গড়ে ওঠার সুযোগ রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top